Print Date & Time : 30 April 2026 Thursday 8:44 pm

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি,জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় সালমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সালমা বেগম পাঁচবিবি উপজেলার নাকোরগাছী আব্দুল জব্বারের স্ত্রী।

(ওসি)পলাশ চন্দ্র দেব জানান, পাঁচবিবি স্টেশন এলাকায় এক বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময়। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।