Print Date & Time : 26 April 2026 Sunday 12:25 am

‘টগি ফান ওয়ার্ল্ড’ চালু করল বসুন্ধরা

কোথাও খেলার মাঠ নেই। তাই উচ্ছল কিশোর-কিশোরীরা এখন ঘরবন্দি। স্বপ্নের ডানা আর মেলে না অবসাদের ভারে। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ তাই শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের জন্য গড়ে তুলেছে বিশাল থিমপার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড’।

টগি ফান ওয়ার্ল্ড সেজেছে নতুন সাজে। আধুনিকায়নের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন নতুন রোমাঞ্চকর সব গেমস এবং রাইড, যার সংখ্যা দেড় শতাধিক। সন্তানের সঙ্গী বাবা-মায়েদের বিনোদনের উপযোগী আয়োজনও আছে টগি ফানওয়ার্ল্ডে, যেন পুরো পরিবার একসঙ্গে মেতে উঠতে পারে জীবনের আনন্দে।

এসব গেমস ও রাইডের সিংহভাগই ইউরোপ এবং চীন থেকে আমদানিকৃত। প্রতিটি রাইডের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। গত বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ওয়ানে একটি চমকপ্রদ ফ্ল্যাশমবের মাধ্যমে টগি ফান ওয়ার্ল্ডের উদ্বোধন করা হয়।

বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত বিস্তৃত টগি ফান ওয়ার্ল্ডে লেজার ট্যাগ, পেইন্ট বল, ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি গেমের মতো রোমাঞ্চকর সব আয়োজন রয়েছে সব বয়েসীদের জন্য। রোলার কোস্টার এবং আরও অনেক রুদ্ধশ্বাস সব রাইড তো রয়েছেই। পুরো আয়োজনের মূল লক্ষ্য সব মানুষ যেন রোমাঞ্চ জয়ের আনন্দ মনে নিয়ে বেড়ে ওঠে। বিজ্ঞপ্তি