প্রতিনিধি, গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বাংলাদেশে টেকসই ফসল উৎপাদনের জন্য আইওটি-ভিত্তিক নির্ভুল কৃষির সম্ভাব্যতা অধ্যয়নের জন্য মাঠ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), বাংলাদেশ-এর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সমন্বয়ে, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ, বারি, গাজীপুর ও নোডিস ডিজিটাল লিমিটেড, ঢাকা এ প্রকল্প বাস্তবায়ন করছে। বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের বিজ্ঞানী, বিএআরসি এবং নোডিস ডিজিটাল লিমিটেড, ঢাকার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।




