Print Date & Time : 21 April 2026 Tuesday 3:40 pm

ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের মো: আব্দুল মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

এর আগে আর্ট গ্যালারীতে অবস্থিত অপরাজেয়-৭১ এ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়।