নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০৬ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৮৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১১৮ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৪২ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৯৩৮ জন।
এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।




