কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা আঞ্চলিক কার্যালয়, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলের আয়োজনে অংশীজনের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের সেবা-সম্পর্কিত মতবিনিময় সভা সম্প্রতি রাজধানীর পুষ্পপদাম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আমিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মহাব্যবস্থাপক গৌতম সাহা, মেহের সুলতানা ও মাহমুদা ইয়াসমীন। ঢাকা বিভাগের উপমহাব্যবস্থাপক এসএম এমাম মাসুমের সভাপতিত্বে অতিথিরা ব্যাংকের বিভিন্ন সেবা এবং সেবার মানোন্নয়নের বিষয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি




