তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

oplus_0

প্রতিনিধি, দিনাজপুর : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোফাখ খারুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার রাফিদ মোস্তফা, মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে ,উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম , যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি মোঃ সেলিম রেজা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, হুইল চেয়ার বিতরণ এবং ২৬ জন ক্যান্সার,কিডনী, স্ট্রোকে প্যারালাইজড,থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ,লিভার সিরোসিস আক্রান্ত ব্যক্তির মাঝে ১৩ লক্ষ টাকা বিতরণ করাহয়। বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে ।