Print Date & Time : 25 April 2026 Saturday 8:52 pm

তৃতীয় প্রান্তিকে ফার্স্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি লোকসান পাঁচ টাকা ৪৪ পয়সা বেড়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ৩৪ পয়সা (লোকসান), যা আগের বছরের একই সময়ে ছিল ৯০ পয়সা (লোকসান)। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান পাঁচ টাকা ৪৪ পয়সা বেড়েছে। আর প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৯ টাকা ৪১ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে ছিল দুই টাকা ৩০ পয়সা (লোকসান)। অর্থাৎ প্রথম তিন প্রান্তিকের হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছয় টাকা ৮৪ পয়সা বেড়েছে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে পাঁচ টাকা ২৬ পয়সা (লোকসান)। আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৬ পয়সা (লোকসান) যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ২৯ পয়সা (লোকসান)।