অগ্রণী ব্যাংক লিমিটেডে রংপুর সার্কেলাধীন দিনাজপুর অঞ্চলের সেতাবগঞ্জ শাখার উদ্যোগে কৃষকদের মধ্যে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষিঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দিনাজপুরের বোচাগঞ্জ থানার সরকারি সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলম, সেতাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, পৌরসভার মেয়র মো. আসলাম প্রমুখ। দিনাজপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান শাহানাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সেতাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমসহ ব্যাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




