Print Date & Time : 22 April 2026 Wednesday 12:28 pm

ধানবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রতিনিধি, সাতক্ষীরা :সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ধানবোঝাই ট্রাক উল্টে সুমন হোসেন (৩৫) ও আবুল হোসেন (৩৮) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৪ জন। গতকাল মঙ্গলবার পাটকেলঘাটা থানার কুমিরা কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে এবং অপর শ্রমিক জয়নগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা সবাই দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।