ধামরাইয়ে ডেভিল হান্ট অপারেশন, গ্রেপ্তার ৭

প্রতিনিধি, সাভার: ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের ৭ সদস্যকে গ্রেফতার করছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, ধামরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. সবুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রবিউল করীম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মনির হোসেন, আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আ. রাজ্জাক। গ্রেপ্তাররা সবাই ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

ওসি বলেন, বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পায়তারা করছিল তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদন করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।