Print Date & Time : 20 April 2026 Monday 11:41 pm

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ, আহত ৭

প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৭জন দগ্ধ হয়েছে। সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. মিজান (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. রিপন (৩৮), মো.সুলতান (২৩), মো. শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. রুবেল জানান, রাতে লাভলী সিনেমা হলের সামনের রাস্তায় কল বসানোর কাজ চলছিল। সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশের গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

ডা. শাওন বিন রহমান জানান, মিজানের শরীরের ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ, জয়ের শরীরের ২২ শতাংশ ও রাজুর শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।