Print Date & Time : 21 April 2026 Tuesday 3:52 am

নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসি

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওএসডি হওয়া ৩৩ কর্মকর্তা হলেনÑবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (যুগ্ম সচিব) মাহমুদুল আলম, বিমানের পরিচালক (যুগ্ম সচিব) হায়াত-উদ-দৌলা খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব) আবুল ফজল মীর, বিএডিসির সদস্য পরিচালক (যুগ্ম সচিব) মঈনউল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংযুক্ত) এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (সংযুক্ত) এস এম আব্দুল কাদের, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সদস্য (যুগ্ম সচিব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্ম সচিব) আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (সংযুক্ত) আনার কলি মাহবুব, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্ম সচিব) সৈয়দা ফারহানা কাউনাইন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মাহমুদুল কবীর মুরাদ।

এ তালিকায় আরও রয়েছেনÑদুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংযুক্ত) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, মিনিস্টার স্থানীয় (যুগ্ম সচিব) কাজী এমদাদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব এস এম মোস্তফা কামালকে ওএসডি করা হয়েছে। এছাড়া ওএসডি হয়েছেনÑদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম প্রধান (সংযুক্ত) সুলতানা পারভীন, একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম সচিব) শহিদুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলাল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব আলী আকবর।

আরও রয়েছেনÑবাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) এস এম আজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব (যুগ্ম সচিব) মাসুদ আলম সিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ।