শেয়ার বিজ: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৫ পয়সা। এটি আগের বছরের একই সময়ে ৩৩ পয়সা ছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ পয়সা।
অন্যদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১২ টাকা ৭১ পয়সায় দাঁড়িয়েছে। এটি গত বছর জুনে ছিল ১২ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ তিন প্রান্তিক শেষে এনএভি কমেছে ৫ পয়সা।




