প্রতিনিধি,চুয়াডাঙ্গা : ন্যাশনাল ডক্টরর্স ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা রেড চিলি রেস্টুরেন্টে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সৌজন্যে চুয়াডাঙ্গা শিশু কনসালটেন্ট ডা.মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর রুহুল আমিন।
ডা.শাকিল আহমেদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ট্রেজারার ডা. নাজমুল আরেফিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মেহেরপুর জেনারেল হাসপাতালের আএমও ডা. সউদ কবীর, ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিক্যাল অফিসার ডা.ফাতেহ আকরাম দোলন।
ডা.রোকনউজ্জামান, ডা.বাসেত আলী, ডা.সাইদুর রহমান, ডা.শাকিল আহমেদ, ডা.মোহাইমিনুল ইসলাম সাতিল, ডা.আবদুল গাফফার , ডা.নুরুন্নাহার খানম নদী, ডা.আবু এহসান রাজু, ডা. আব্দুস সালাম, ডা. শারমিন আক্তার, ডা. এনামুল হক, ডা. দেলোয়ার হোসেন, ডা. আব্দুর রহমান, ডা. নাজিমুদ্দিন, ডা. আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ডা. মাহবুবুর রহমান মিলনকে সভাপতি ও ডা.রোকনুজ্জামান রুবেলকে সেক্রেটারী নির্বাচিত করে ৭ সদস্যের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ ও ডা.নাজিম উদ্দিন, অফিস সম্পাদক ডা.দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক ডা.মোহাইমিনুল ইসলাম শাতিল ও অর্থ সম্পাদক ডা.আব্দুল গাফ্ফার।




