ন্যাশনাল ব্যাংক লিমিটেড গত শনিবার ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের বামেলকোদের জন্য মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক মো. রফিকুল ইসলাম এবং চেয়ারপারসন ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন। এছাড়া ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো হোসেন আখতার চৌধুরী, ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ক্যামেলকো তানভীর সোবহান এবং ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ সৈয়দ রাফিউল বারী কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




