কুমিল্লার চান্দিনার গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতেই আধুনিক, প্রযুক্তিনির্ভর সেবা দিতে চান্দিনার কাদুটি বাজার উপশাখা উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। গত মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন স্বনামধন্য চিকিৎসক ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এছাড়া ব্যাংকের সিওও সৈয়দ তৌহিদ হোসেন এবং কুমিল্লা শাখাপ্রধান মো. খোরশেদ আলমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




