অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রসহ উন্নয়নের সবদিকে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারাবিশ্বের পাশাপাশি পূবালী ব্যাংক লিমিটেড আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে। এ উপলক্ষে দেশব্যাপী পূবালী ব্যাংকের সব শাখায় কেক কেটে দিবসটি উদ্যাপনের মাধ্যমে নারী সহকর্মীদের সম্মান জানানো হয়। কেন্দ্রীয়ভাবে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। ব্যাংকের কোম্পানি সচিব জাহিদ আহসান, ডিএমডি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ প্রধান কার্যালয়ের সব নির্বাহী ও বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের নারী কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




