Print Date & Time : 22 April 2026 Wednesday 4:58 pm

প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টকে প্রাইম ব্যাংকের সহায়তা

প্রাইম ব্যাংক সম্প্রতি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের (বিডিডিটি) অংশীদারিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রমে সহায়তা দিয়েছে। প্রাইম ব্যাংক ব্রেইল সিস্টেমে প্রশিক্ষণ কার্যক্রমের খরচ বহনে বিডিডিটিকে একটি চেক প্রদান করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ বিডিডিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি (সিইও) মো. মনিরুজ্জামান খানের কাছে একটি চেক হস্তান্তর করেন। হাসান ও. রশীদ ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত আল-কোরআনের একটি অনুলিপিও এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেন। এ সময় ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মোহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি