Print Date & Time : 26 April 2026 Sunday 10:34 am

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দম্পতিসহ ৩ জন নিহত

প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার বনানী পাড়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

রবিবার (২৪ জুলাই্) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, সাহারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি গাছের সাঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।  নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

প্রেমধন মজুমদার আরও বলেন,  গিয়াস উদ্দিন নিজেই গাড়িটি চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেনীতে যাচ্ছিলেন। এ সময় তার  স্ত্রী ও শ্যালিকা সঙ্গে ছিলেন।