শেয়ার বিজ ডেস্ক:বিশ্বের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকন চলতি সপ্তাহে জানিয়েছে, গত জুলাই মাসে তাদের ১ দশমিক ২৩ শতাংশ উৎপাদন কমেছে। এতে তাদের রাজস্ব আয়ে ভাটা পড়লেও জুনের তুলনায় মুনাফা বেড়েছে। খবর: রয়টার্স।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের এশীয় এজেন্ট ফক্সকন। আইফোনের অধিকাংশ ফোন প্রস্তুত করে তাইওয়ানভিত্তিক এই কোম্পানিটি। সাবেক হন হেই পিসিসন ইন্ডাস্ট্রি কো. লিমিটেড নামে পরিচিত ফক্সকন জানিয়েছে, গত মাসে তাদের মুনাফা হয় ৪৬৯ দশমিক ২৩ বিলিয়ন তাইওয়ান ডলার বা ১৪ দশমিক ৮২ বিলিয়ন (১ হাজার ৪৮০ কোটি) ডলার। গত জুনের তুলনায় যা ১১ শতাংশ বেশি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুলাইয়ে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ আয়। এজন্য তারা ক্রেতাদের ধন্যবাদ জানিয়েছেন। প্রতিষ্ঠানটির ইলেট্রনিকস পণ্য বিশেষ করে স্মার্টফোন কেনায় এই মুনাফা বেড়েছে। গত বছরের তুলনায় জুলাইয়ে তাদের স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধি দুই সংখ্যার ঘরে পৌঁছায়।
অন্য ব্যবসা যেমন পারসোনাল কম্পিউটার, ক্লাউড সেবা ও নেটওয়ার্কিং পণ্যে বিক্রি গত বছরের তুলনায় কমেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
এক বিবৃতিতে ফক্সকন জানিয়েছে, বছরের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে, যা পিক মৌসুম বলে মনে করছে ফক্সকন। এ সময়ে তাদের কার্যক্রম ধারাবাহিকভাবে বলে ধারণা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, তৃতীয় প্রান্তিকের দিকে তাকিয়ে আমরা। আশা করি, দ্বিতীয় প্রান্তিকের তুলনায় আরও ভালো ব্যবসা হবে। আরও ধারণা করা হচ্ছে, গত বছরের তুলনায় এবার সর্বোচ্চ ব্যবসা করব আমরা। আগামী ১৪ আগস্ট তৃতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হবে।
বছরের প্রথমার্ধে অন্য বছরের মতোই তাইওয়ানের প্রযুক্ত উৎপাদন কিছুটা হ্রাস পায়। একই সঙ্গে বিক্রিও তুলনামূলক কম হয়। তবে ছুটির মৌসুমে অ্যাপল নতুন পণ্যের উšে§াচন করার পর তাদের বিক্রি প্রত্যাশার চেয়ে বৃদ্ধি পায়। প্রসঙ্গত আগামী মাসে আইফোনের নতুন মডেল আইফোন ১৫ বাজারে আনার পরিকল্পনা করছে ফক্সকন।




