Print Date & Time : 22 April 2026 Wednesday 6:32 pm

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত। সোমবার দুপুরের জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষনা করেন।

রায় ঘোষানার সময় আসামী মো. সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন । তার বাড়ি রাজবাড়ী সদর বিনোদপুর নিউকলোনীতে।

মামলার বিবরনীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়ীতে গত ১৫ আগষ্ট ২০১৮ তারিখের রাতে তার স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি গোপন করতে হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেধে ঘরের আড়ার সাথে বেধে রাখে পালিয়ে যায় ।

এই ঘটনায় গত ১৭ আগষ্ট নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানা হত্যা মামলা দায়ের করেন।