চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর অক্সিজেন-কুয়াইশ সড়কে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০০তম শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা, অক্সিজেন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মফিজুল আলম, কম্প্যাক্ট প্রপার্টিজের চেয়ারম্যান খুরশেদ আলম, শীতলঝর্ণা স্টার হাউজিং আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 23 April 2026 Thursday 12:51 pm
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০০তম শাখা উদ্বোধন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: