প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী ও বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামে ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী ফজলুল হক, বেতদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, আলাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসমুশ সাখির বাবুল প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, এ কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে ১৭৬১ জন শ্রমিক কাজ করছে।




