Print Date & Time : 21 April 2026 Tuesday 8:11 am

ফুলবাড়ীতে খেলার মাঠ রক্ষার দাবি

প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন পৌর এলাকার সুজাপুর চাঁদপাড়া গ্রামবাসী। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গ্রামবাসী জানায়, সুজাপুর মৌজার ১৮১৫নং দাগে ৫ একর ৫৬ শতক জমি এক সময় শাখা যমুনা নদী ছিল। শাখা যমুনা নদির গতিপথ পরিবর্তন হলে ১৮১৫ দাগের ৫ একর ৫৬ শতক জায়গা চর হিসেবে জেগে ওঠে। সেই চরটি দীর্ঘদিন চাঁদপাড়া গ্রামবাসী খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু সাম্প্রতিক পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাজেদ সেই খেলার মাঠটি দখল করে ঘেরাবেড়া দিয়ে ইউক্যালিপটাসের গাছ লাগিয়েছে। এতে দীর্র্ঘদিনের খেলার মাঠটি দখল হয়ে গেছে। এ কারণে তারা মাঠটি দখলমুক্ত করতে মানববন্ধন করছেন।