শেয়ার বিজ ডেস্ক: কবি, সাহিত্যিক ও বাচিকশিল্পী মোস্তাফিজুর রহমান রেমন্ডের উপন্যাস ‘অচল’ অমর একুশে বইমেলায় সাড়া ফেলেছে।
বইটি পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। থ্রিলার ধর্মী প্রেমের উপন্যাসের মধ্যে দিয়ে লেখক এ বইয়ে তুলে ধরেছেন সমাজের সৎ মানুষদের প্রতি অবহেলা কীভাবে আমাদেরকে পেছনে ফেলছে।
অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় রচিত এ উপন্যাসের মাধ্যমে লেখক সমাজের এ মানুষগুলোর প্রয়োজনীয়তা অঙ্কন করেছেন সুনিপুণ সাহিত্য প্রতিভায়।
পাঠকদের কাছে প্রশ্ন করে জানা গেছে, এটি এমন একটি উপন্যাস যা যেকোনো বয়সী পাঠক একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না।
কণ্ঠস্বর প্রকাশনী থেকে প্রকাশিত অচল উপন্যাসটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৫০৪ নম্বর স্টলে। এছাড়া রকমারি ডট কমে অর্ডার করা যাবে বইটি পাওয়া যাবে।
