জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্রীড়াচক্র কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ, ডিরেক্টর অব ফাইন্যান্স ফখরুদ্দিন, পরিচালক মাকসুদুর রহমান, হাবিবুর রহমান খান, মীর মো. শাহাবুদ্দিন টিপু, আবু বকর, আসাদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি

Print Date & Time : 22 April 2026 Wednesday 12:01 am
বঙ্গমাতার জন্ম দিনে শেখ রাসেল ক্রীড়াচক্রের দোয়া মাহফিল
করপোরেট কর্নার ♦ প্রকাশ: