বন্যার্তদের মাঝে কোস্ট গার্ড মহাপরিচালকের ত্রাণ বিতরণ

বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে পানিবন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা দেয়ার পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে কোস্ট গার্ড। গতকাল সিলেট-সুনামগঞ্জে বন্যাকবলিত পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারিসহ সব দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ ও পুনর্বাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তি