শেয়ার বিজ ডেস্ক: বাজারে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে উদ্ভূত পরিস্থি’তি মোকাবিলায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) ভোজ্যতেল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিশনের অনুসন্ধান দল গতকাল রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকার পানগাঁওয়ে অবস্থিত বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল শোধনাগার পরিদর্শন করে। পরিদর্শনকালে অনুসন্ধান দলের সদস্যরা অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি, উৎপাদন, সরবরাহ শৃঙ্খল, বর্তমান স্থিতি, সরবরাহ আদেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এ সময় বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল শোধনাগার কর্তৃপক্ষ জানায়, তাদের কারখানার মাসিক উৎপাদন ক্ষমতা ১৫-১৬ হাজার টন। কারখানা কর্তৃপক্ষ আরও জানায়, আমদানি ও উৎপাদনের পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল সরবরাহে কোনো ঘাটতি হবে না।

Print Date & Time : 22 April 2026 Wednesday 10:40 am
বসুন্ধরার তেল শোধনাগার পরিদর্শন বাংলাদেশ বিসিসি অনুসন্ধান দলের
জাতীয় ♦ প্রকাশ: