সাপোর্টিং পোস্ট কভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টে (এসপিসিএসএসইসিপি) অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। গতকাল বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ্্ মো. নাসের এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ডংডং ঝাং। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 21 April 2026 Tuesday 3:09 pm
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি সই
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: