Print Date & Time : 22 April 2026 Wednesday 6:51 pm

বাজেটে এডিআরের ক্ষেত্রে সিএমএদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : এবারের বাজেটে মূল্য সংযোজন কর আদায় কার্যক্রমে তদারকি নিশ্চিতকরণ এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সদস্যরা অর্থাৎ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের (সিএমএ) অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করেন।

বাজেটে মূল্য সংযোজন কর আদায় কার্যক্রমে তদারকি নিশ্চিতকরণ এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য এ সংক্রান্ত আইন ও বিধির সংশোধনের প্রস্তাব পেশ করে ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টগণ’ এর ন্যায় ‘কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টগণকে’ বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান সংযোজনের প্রস্তাব করা হয়।