Print Date & Time : 19 April 2026 Sunday 3:44 pm

বান্দরবানে অগ্নিকান্ড পরিবারের পশে মুসলিম ঐক্য পরিষদ

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের রুমায় সদর ইউনিয়ন ৫নং সদরঘাট এলাকায় (৯ ফেব্রুয়ারি) শনিবার রাত সাড়ে ১১ টায়
এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসায়ী দোকান পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হয়েছে অগ্নিকান্ডের সূত্রপাত দোকানের গ্যাস চুলা থেকে। জানা গেছে এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দোকান মালিকের সহধর্মিনী খ্যাইমেপ্রু মারমা জানায়, দুই দিন আগে বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার ঋন নিয়ে দোকানের মালামাল আনা হয়েছিল। কোন কিছু বিক্রয়ের আগেই আগুনে তাদের সব মালামাল ও দোকান পুড়ে শেষ হয়ে যায়। এই ঋনের কিভাবে পরিশোধ করবেন, তা
ভেবে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। জানিনা সামনে কিভাবে দিন পার করতে হবে আমাদের।

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সদরঘাটে চা-দোকান থেকে অগ্নিপাতের সূত্রপাত হয়।
আগুনের সূত্রপাত হওয়ার আগে দোকানের মালিক জসিমং মার্মা ও তার স্ত্রী দোকান বন্ধ করে নিজ বসত বাড়িতে চলে যায়। এসময় পার্শ্ববর্তী দোকানদারা জেগে উঠে দাও দাও করে জ্বলতে থাকা আগুনের আওয়াজ শুনে। এসময় রুমা ব্যাটেলিয়ান- ৯ বিজিবি’ অধিনায়ক সার্বিক তত্ত্বাবধানে ছয়টি অগ্নি নির্বাপক নিয়ে আগুন নেভাতে এগিয়ে আসেন বিজিবি,র সদস্যরা।

বিজেপির সদস্য ও স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় পুড়ে যাওয়া আগুনের শিখা পার্শ্ববর্তী কোন দোকানে ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকান্দের স্থনে এসে পৌঁছায়। ফায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও দোকানের কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে গত রোববার বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র ও নগদ ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন- রুমা মুসলিম ঐক্য পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন মুসলিম ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন শাওন ও রুমা সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।