Print Date & Time : 20 April 2026 Monday 8:28 am

বান্দরবানে দুই জঙ্গীকে কারাগারে পাঠালো আদালত

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ দুই জঙ্গিকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আটক দুই জঙ্গীকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার আদালতে হাজির করা হয়।

আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামীরা হলেন- জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান ওরফে রনবীর এবং তার সহযোগী ও বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে আলম।

গতসোমবার ভোরে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।