Print Date & Time : 23 April 2026 Thursday 7:23 am

বারি পরিদর্শনে বাকৃবি শিক্ষার্থীরা

প্রতিনিধি, গাজীপুর:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ৪০০ শিক্ষার্থী রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

শিক্ষার্থীরা বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদ। শিক্ষার্থীরা ইনস্টিটিউটের পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাব, গ্রিন হাউস ল্যাব, ইনসেক্ট মিউজিয়াম এবং হাইড্রোপোনিক ল্যাব পরিদর্শন করেন।

পরিদর্শন পরবর্তী কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীরা আগামীর সোনার বাংলাদেশ গড়ার কারিগর হতে নিজেদের প্রস্তুত থাকার আহ্বান জানান।