Print Date & Time : 21 April 2026 Tuesday 3:06 am

বাল্কহেড চুরি করে বিক্রির চেষ্টা নারীসহ গ্রেফতার ৪

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে বাল্কহেড চুরি করে বিক্রির চেষ্টাকালে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে নৌ পুলিশ ঢাকা অঞ্চলের যৌথ অভিযান পরিচালন করে ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় ঢাকার পোস্তগোলা এলাকা হতে একজনকে আটক করা হয়।

তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ যাহার ওজন প্রায় ৩০টন উদ্ধার করে। পরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত চোরচক্রের আরো তিনজন সহযোগীসহ শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোঃ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০) সহ চারজন গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৩ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট হতে এমবি মাছিয়াতা দরবার শরীফ নামের একটি বালুবাহী বাল্কহেডের স্টাফগণ বাল্কহেড খরচ বাবদ নগদ টাকা ও জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডের স্টাফগণ উক্ত বালুবাহী বাল্কহেড চুরি করে নিয়ে মালিক কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ শনিবার দুপুর দুই টার দিকে বলেন, বাল্কহেড চুরির ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ঢাকা হতে দু-জনকে গ্রেফতার ও বাল্কহেড উদ্ধার করা হয়েছে। তাদের পুলিশ ঢাকা থেকে আদালতে প্রেরণ করবে।