Print Date & Time : 18 April 2026 Saturday 4:39 am

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের আট যাত্রী আহত হয়েছেন।  গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান বলেন, গতকাল শুক্রবার সকাল ৯টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মালবোঝাই ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী সততা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সততা পরিবহনের আট যাত্রী গুরুতর আহত হন। তার মধ্যে তিন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচ যাত্রী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।