শোবিজ ডেস্ক: অভিনেত্রী মিমি চক্রবর্তী তৃণমূলের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন। আবার সমালোচনায় এলেন তিনি। এবার নাকি তার সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি। সম্প্রতি একটি বাণিজ্যিক বিজ্ঞাপনী পণ্যে নিজের সংসদ সদস্য পরিচয় ব্যবহার করায় তাতেই সমালোচনার মুখে পড়লেন। তিনি একটি নারিকেল তেলের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। নতুন বিজ্ঞাপনটিতে মিমি ছাড়াও রয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বিজ্ঞাপনে দেখা যায়, একটি আয়নার সামনে বসে চুল বাঁধছেন মিমি। পেছন থেকে হেঁটে আসছেন বিদ্যা। মিমিকে তিনি প্রশ্ন করছেন, এখনও চুল নিয়ে পড়ে? জবাবে মিমি বলছেন, আমি এখন জনপ্রতিনিধি। তাই তার যোগ্য হেয়ারস্টাইল! এতেই মিমির কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিতর্ক ফের মাথাচড়া দিয়েছে মিমির এ বিজ্ঞাপন প্রচারে। এ বিজ্ঞাপনের কারণে ওই আইনের আওতায় তার সংসদ সদস্য পদ খারিজ হতে পারে কি না, তা নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের সংশয় রয়েছে। কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী বলেছেন, কোনো সংসদ সদস্য এটা করতে পারেন না। ‘জনপ্রতিনিধি’ পরিচয়কে কাজে লাগিয়ে কেউ এভাবে পয়সা রোজগার করতে পারেন না। অন্যদিকে আইনপ্রণেতারা বলছেন, সংসদ সদস্যদের আদর্শ আচরণবিধিতে যে ‘স্বার্থের সংঘাত’-সংক্রান্ত নিয়ম রয়েছে, তিনি তা সম্পূর্ণ লঙ্ঘন করেছেন। এ অভিযোগ এনে অনেকেই আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে ‘সংসদ সদস্য পদ খারিজ’ করার কথা বলেছেন। এদিকে এসব বিষয়ে তার দল তৃণমূল থেকে কোনো মন্তব্য আসেনি। তবে মিমি জানিয়েছেন, এ আইন নিয়ে তিনি কিছু জানতেন না। বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে কথা বলে বিতর্কিত অংশটুকু এডিট করে প্রচারের কথাও বললেন তিনি।

Print Date & Time : 23 May 2026 Saturday 12:10 am
বিজ্ঞাপন করে বিপাকে মিমি চক্রবর্তী
বিনোদন ♦ প্রকাশ: