যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে সম্প্রতি নরসিংদীর শিবপুর উপজেলার নিনগাঁওয়ে হাজী ইসমাঈল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিনা খরচে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসাসেবা দেয়া হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপব্যবস্থাপনা পরিচালক মোও আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রায় তিন হাজার রোগীর চিকিৎসাসহ বিনা খরচে ওষুধ দেয়া হয়। তাদের ৬৪৩ জনকে বিনা খরচে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। বিজ্ঞপ্তি




