প্রতিনিধি, জাবি: বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ডাইভার্সএশিয়া প্রকল্পের আয়োজনে “ইনক্লুসিভ এডুকেশন, ডাইভার্সএশিয়া টুলকিট এবং অ্যাক্সেসিবল রিডিং ম্যাটেরিয়ালস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মশালা শুরু হয়। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক শামীম কায়সারের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম।
কর্মশালায় দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রযুক্তির ব্যবহার পদ্ধতি নিয়ে প্রেজেন্টেশন দেন মাল্টিমিডিয়া টকিং বুকের উদ্ভাবক ভাস্কর ভট্টাচার্য। নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড জে ব্রাউন অন্তর্ভুক্তিমূলক উচ্চ শিক্ষায় বাধা দূরীকরণে সহায়তামূলক প্রযুক্তি নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।




