নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ মে ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড, লাভেলো এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক। এদিন কোম্পানিটির ৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কেডিএস এক্সেসরিজ ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো ৯৯ লাখ এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।




