Print Date & Time : 20 April 2026 Monday 4:42 pm

বৃহস্পতিবার ব্লক মার্কেটে এক কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো, বিচ হ্যাচারি, সোনালি আঁশ, মিথুন নিটিং এবং এপেক্স ফুটওয়্যার । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো। এদিন কোম্পানিটির ৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিচ হ্যাচারি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালি আঁশ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মিথুন নিটিং ৬৪ লাখ এবং এপেক্স ফুটওয়্যার ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।