ইতালিতে বসবাসরত প্রবাসীরা ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী চুক্তিতে সই করেন। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সিবিও কেএম আওলাদ হোসেন, সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. রাশেদ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 22 April 2026 Wednesday 1:45 am
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চুক্তি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: