Print Date & Time : 22 April 2026 Wednesday 12:12 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মিরপুর কমিটি ঘোষণা

শেয়ার বিজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মিরপুর কমিটি ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর কমিটি অনুমোদন দেওয়া হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মিরপুর কমিটি ঘোষণা থানা গুলো হল: পল্লবী থানা, দারুস সালাম থানা, শাহআলী থানা, ভাষানটেক থানা, কাফরুল থানা, রুপনগর থানা ও মিরপুর মডেল থানা সকলকে অভিনন্দন জানিয়েছে মিরপুরের শিক্ষার্থী প্রতিনিধি রিফাতুল হক শাওন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একপর্যায়ে গণ–অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার সেই অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

কমিটি প্রকাশের পর সকলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে এক পোস্টে প্ল্যাটফর্মটির আহ্বায়ক লিখেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, যাদের কাঁধে রয়েছে হাজারও শহিদের রক্তের দায় এবং ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব। গণঅভ্যুত্থানের চূড়ান্ত আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্ল্যাটফর্মটির শৃঙ্খলা নিশ্চিতকরণ ও কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য আজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সদ্য গঠিত নির্বাহী কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে তারা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশাবাদী। পাহাড়সম চাপ সত্ত্বেও তাদের আগামী দিনের দুর্গম পথচলা নির্ঝঞ্ঝাট হোক—এই কামনা রইল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের প্রতি বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।