ব্যাংক এশিয়ার ১২তম বিশেষ সাধারণ সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদসহ সব অংশগ্রহণকারী অনলাইনে সভায় যোগদান করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও জাকিয়া রউফ চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, ফারহানা হক, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, নাফিস খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, কোম্পানি সমচিব এসএম আনিসুজ্জামান ও শেয়ারহোল্ডাররা অংশ নেন। বিজ্ঞপ্তি




