Print Date & Time : 23 April 2026 Thursday 4:40 am

ব্যয়ের চেয়ে আয় বেশি জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন ইসির কাছে জমা দিয়েছে। এসময়ের মধ্যে দলটি আয় করেছে ২ কোটি ৯ লাখ টাকা। তবে দলটির আয়ের তুলনায় ব্যয় হয়েছে ৮৪ লাখ টাকা। বছর শেষে দলটির স্থীতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

রোববার (৩১ জুলাই) জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম ভূইয়া নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে গত একবছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন জমা দেন। যদিও দলটির আয়ের ও ব্যয়ের খাত প্রতিবেদনে উল্লেখ ছিল না।

এর আগে আওয়ামী লীগ নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করেছে। ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের মােট আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ২০২০ পঞ্জিকা বছরে মােট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। ২০২০ পঞ্জিকা বছরের তুলনায় ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি হয়েছে।