ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার বøক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন বøক মার্কেটে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। গতকাল এ মার্কেটে মোট ৯১ লাখ ৯৭ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৬৮ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসই স‚ত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বøক মার্কেটে গতকাল লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ১৫ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের ১২ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া সালভো কেমিক্যাল লিমিটেডের চার কোটি ৫০ লাখ ৭৪ হাজার, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের চার কোটি ১৯ লাখ টাকার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের তিন কোটি ১৯ লাখ ৬০ হাজার, বিডিকম অনলাইন লিমিটেডের ২ কোটি ৬২ লাখ ৯৬ হাজার, সিটি ব্যাংকের দুই ৩৭ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কোটি ৭২ লাখ, কাট্টলী টেক্সটাইল লিমিটেডের এক কোটি ৫৯ লাখ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের এক কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।