প্রতিনিধি,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তববায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সবাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সেমিনারের বিষয় বস্তু উপস্থাপন করেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সামিউল আজম।
সহকারী কমিশনার (নেজারত ও সংস্হাপন শাখা)সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার,চুয়াডাঙ্গা চেম্বার এ্যান্ড কমার্সের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার,বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতরি সভাপতি মাসুদুর রহমান, ক্যাবের সভাপতি এ্যাডভোকেট মানিক আকবর, ক্যাবের সেক্রেটারী বেলাল হোসেন, জিটিবি ,বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান ও দৈনিক সময়ের সমীকরণের স্টাফ রিপোর্টার মেহেরাব্বীন সানভি প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভুমি কর্মকর্তা সহকারী কমিশনার এস.এম.আশিস মোমতাজ, সহকারী কমিশনার (উন্নয়ন প্রকল্প শাখা) আশফাকুর রহমান ও সহকারী কমিশনার (রেকর্ডরুম শাখা) নূরুল হুদা মনির.।




