অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ উপলক্ষে দিনের প্রথম প্রভাতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস দিয়াবাড়িতে অবস্থিত শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাবীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিয়াবাড়ি ক্যাম্পাসের শহিদবেদিতে শ্রদ্ধা জ্ঞাপন পর্বে অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া, একাডেমিক অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ রিফাত নবী আলম এবং কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম। বিজ্ঞপ্তি

Print Date & Time : 26 April 2026 Sunday 12:00 am
মাইলস্টোন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: