Print Date & Time : 20 April 2026 Monday 6:10 pm

মাথাভাঙ্গা নদীকে বাঁচানোর দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : বিশ্ব নদী দিবস উপলক্ষে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের পক্ষে মানববন্ধন সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্ত:সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার এই স্লোগান নিয়ে মাথাভাঙ্গা নদীর দখল দূষণ রোধে, সকল বাঁধ অপসারণ ও অবাধ প্রবাহ নিশ্চিতকরণের দাবিতে এ মানববন্ধন ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টার দিকে মাথাভাঙ্গা নদীর পুরাতন ব্রিজের উপর মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক হামিদুল হক মুন্সি, সহসভাপতি শাহ আলম সনি,প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী, সাধারন ছাত্র প্রতিনিধি সাফ্ফাতুল ইসলাম, বেলার খুলনা বিভাগের সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাথাভাঙ্গা নদী বাঁচলে এ অঞ্চলের জীব-বৈচিত্র রক্ষা পাবে। তাপমাত্রা সহনীয় মাত্রায় ফিরে আসবে। এই নদী বাঁচলে জেলার সকল নদীকে বাঁচানো সম্ভব হবে। তাই, আমাদের মাথাভাঙ্গা নদী বাঁচাতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে