মার্কেন্টাইল ব্যাংকের তৃতীয় ধাপের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের দুই সপ্তাহ মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৩৮ কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্স উদ্বোধন করেন। ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি প্রশিক্ষণে একটি সেশন পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক ও অনুষদ সদস্য শাহীন আক্তার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




